ইকবাল সোহবানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার যশোরে মানববন্ধন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
মানববন্ধনের পর সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহসভাপতি মনোতোষ বসু, দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদক হারুন-অর-রশীদ, যশোর প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংবাদিক ফখরে আলম, আমিনুর রহমান, জেইউজের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রিমন খান, এইচ আর তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানহানির অভিযোগে গত ২৯ জানুয়ারি ফেনীর আদালতে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।