ইকবালের দুই দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে প্রকৌশলী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ এই আদেশ দেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত সোমবার সকালে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ আগস্ট রাতে ঢাকামুখী তূর্ণা নিশিথা ট্রেন চট্টগ্রামের ভাটিয়ারী ভাঙা সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক তরুণী নিহত হন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ১২ আগস্ট ঘটনাস্থল থেকে রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।