ইকোনমিস্টের জবাব দেওয়ার সময় বাড়ল ২৫ মার্চ পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ দিন ধার্য করেন।গতকাল কার্যক্রমের শুরুতে ইকোনমিস্ট-এর পক্ষে সময়ের আরজি জানান আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, নোটিশের জবাব প্রস্তুতির জন্য আরও দুই সপ্তাহ সময় লাগবে। পরে ট্রাইব্যুনাল সময় দিয়ে দিন পুনর্নির্ধারণ করেন।গত বছরের ৬ ডিসেম্বর এই ট্রাইব্যুনাল ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম প্রবাসী আইনবিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কথোপকথন হ্যাক করার অভিযোগে ওই নোটিশ দেওয়া হয়।এদিকে একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ মার্চ দিন পুনর্নির্ধারণ করেন।