ইকোপার্কে আগুন ১০ বিঘার গাছ পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার সোনাকাটা পর্যটনকেন্দ্রের ইকোপার্কে (সংরক্ষিত ফাতরার বন) গত শনিবার বিকেলে আগুন লেগে প্রায় ১০ বিঘা এলাকার রেইনট্রি, কেওড়া ও হেতালসহ কমপক্ষে ৫০০ গাছ পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইকোপার্কের দক্ষিণ প্রান্তে পর্যটকদের জন্য নির্মিত গোল ঘরের (রেস্ট রুম) কাছে বনে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। স্থানীয় লোকজনের সহায়তায় বন বিভাগের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ জানান, অসাবধানতার জন্য আগুনে বনের অনেক মূল্যবান গাছ পুড়ে গেছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের রান্নার কাজে জ্বালানো আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলা আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার জন্য দায়ী কাউকে আটক করা যায়নি। বন বিভাগের সোনাকাটার সকিনা বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনে অনেক গাছ পুড়ে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।