ইগনাইট পাবলিকেশনসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের জন্য সুলভ মূল্যে উন্নতমানের শিক্ষামূলক বই প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ইগনাইট পাবলিকেশনস লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে প্রকাশনা সংস্থাটির লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
অ্যাসেন্ট গ্রুপের সহযোগী এ সংস্থার লোগো উন্মোচন করেন গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। তিনি বলেন, ‘ইগনাইট পাবলিকেশনসের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে শিশু-কিশোরদের জন্য উন্নতমানের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা তা পূরণের জন্য নানা ধরনের বই বের করব।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া উচিত। তাই আমাদের বইগুলো হবে এমন যা শিশুরা পছন্দ করবে, পড়তে ভালোবাসবে।’ বিজ্ঞপ্তি।