ইগলু আইসক্রিম কার্নিভাল ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ক্লাবের পুলসাইডে ২৭ মার্চ থেকে তিন দিনব্যাপী ‘ইগলু আইসক্রিম কার্নিভাল’-এর আয়োজন করা হয়েছে। এ সময় প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‘আনলিমিটেড আইসক্রিম’ উপভোগ করা যাবে। গতকাল সোমবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এসব তথ্য জানানো হয়। এতে ইগলু ও মি. আমোর আইসক্রিমের বিক্রয়প্রধান এম এ বায়েছ বলেন, প্রতিবছর শুধু ঢাকার ভোক্তাদের জন্য থাকত আনলিমিটেড আইসক্রিম খাওয়ার সুযোগ। এ বছর থেকে চট্টগ্রামের ভোক্তাদের জন্যও রাখা হচ্ছে এ সুযোগ। বিজ্ঞপ্তি।