ইচ্ছা পূরণ হলো না নিপুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবাহিনীতে চাকরি করার ইচ্ছা ছিল নাসিউর রহমান ওরফে নিপুণের। এ মাসের শেষ সপ্তাহে সেখানে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু ওই পরীক্ষা দেওয়ার আগেই খুন হয়েছেন। গত বৃহস্পতিবার তাঁর লাশ পাওয়া যায় টাঙ্গাইল শহরের পদ্মমণি পুকুরে।
নিপুণের (১৯) বাসা টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর কাগমারা এলাকায়। বাবার নাম আবুল পাশা। নিপুণের ছোট বোন আছে। সে দশম শ্রেণীতে পড়ে। তাঁর বাবা বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরি করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে পদ্মমণি পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর পাঠায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিপুণের মা থানায় এসে লাশ শনাক্ত করেন। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।