ইচ্ছাপূরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের বালক সিদ্দিক। ইচ্ছা ছিল পুলিশ কমিশনার হবে। কিন্তু শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তবে গতকাল বুধবার তার ইচ্ছাপূরণ হয়েছে। এক দিনের জন্য হলেও। পুলিশের খাকি পোশাক পরে ও বগলে ছড়ি রেখে সিদ্দিক পুলিশ কর্মকর্তাদের সালাম গ্রহণ করেছে। তেলেঙ্গানা রাজ্যের করিমনগর জেলার সিদ্দিক তার ইচ্ছার কথা জানিয়েছিল হাসপাতালে তাকে দেখতে আসা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়কে। ওই ইচ্ছার কথা জানতে পেরে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার খেলার ছলে এক দিনের জন্য অফিস সিদ্দিকের কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এনডিটিভি