ইছামতীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর এলাকায় ইছামতী নদীতে গতকাল নৌকাবাইচ হয় l ছবি: প্রথম আলো
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর এলাকায় ইছামতী নদীতে গতকাল নৌকাবাইচ হয় l ছবি: প্রথম আলো

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকাবাইচ হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর এলাকায় ইছামতী নদীতে এই বাইচ হয়।

বাইচে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় ১০-১২টি নৌকা অংশ নেয়। সন্ধ্যায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, বাংলার ঐতিহ্য নৌকাবাইচ ধরে রাখতে হবে। এ জন্য প্রতিবছর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এভাবে বাইচের আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, বাইচ আয়োজন করতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকাবাইচ কমিটির সভাপতি নান্নু মিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাইফুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মো. বাদল মিয়া প্রমুখ।