ইজতেমা থেকে ফেরার পথে বাস উল্টে খাদে চার মহিলা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে রোববার রাতে রাজধানীর উত্তরায় আশুলিয়া সড়কের কামারপাড়া এলাকায় একটি বাস উল্টে চারজন মহিলা মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, রাত সাড়ে ১০টার দিকে ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের নিয়ে বাসটি ফেরার পথে আশুলিয়া সড়কের কামারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। রাতেই গুরুতর আহতদের সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।