ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিন দিনের এই ইজতেমা শুরু হয়। ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় সান্তাহার সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে ঢাকা রোড নামক স্থানের সামনে বিশাল ময়দানে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক কমিটির সদস্য মতিউর রহমান জানান, মুসল্লিদের জন্য ইজতেমা প্রাঙ্গণের পশ্চিম পাশে ২০০টি শৌচাগার, পাঁচটি পানির পাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া রাস্তার পশ্চিম পাশে মুসল্লিদের জন্য বাজার বসানো হয়েছে।