ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গতকাল বৃহস্পতিবার থেকে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। জেলা সদরের ভাটারাঘাট এলাকার মৃগী নদীর তীরে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি তাবলিগ জামাতসহ শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা এবং আশপাশের এলাকার অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। কাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ ইজতেমা শেষ হবে। আখেরি মোনাজাতে প্রায় ১ লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য এখান ২৩০ জন পুলিশ সদস্য ও দুই প্লাটুন র্যা ব সদস্য মোতায়েন করা হয়েছে।