প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলা পৌর শহরের পাথালিয়া গ্রামে তাবলিগ জামাতের তিন দিনের জেলা ইজতেমা শুরু হবে আজ বৃহস্পতিবার। জামালপুর মারকাজ মসজিদ সূত্র জানায়, ২২ থেকে ২৪ ডিসেম্বর তিন দিনব্যাপী ইজতেমা চলবে। পাথালিয়া গ্রামের প্রায় এক হাজার বিঘা জমিতে ইজতেমার ময়দান করা হয়েছে। ইতিমধ্যে সেখানে শামিয়ানা টানানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে তাবলিগ জামাতের লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন। এ ছাড়া জর্ডান, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডের চারটি জামায়াত অংশ নেবে।