ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের রাজুর বাজারে মার্কাজ মসজিদের উদ্যোগে এ ইজতেমা শুরু হয়। ইজতেমা উপলক্ষে মসজিদ-সংলগ্ন গজিনপুর এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। স্থাপন করা হয়েছে পর্যাপ্ত শৌচাগার ও নলকূপ। পৌরসভার পক্ষ থেকে আশপাশের রাস্তাঘাট সংস্কার, আলোকসজ্জা ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমাস্থলে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প দায়িত্ব পালন করছে। কাল শনিবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ইজতেমা সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।