ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের আঞ্চলিক ইজতেমা। সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর তীরে মুক্তিযোদ্ধা আবদুজ জহুর সেতুর পাশে এই ইজতেমা হচ্ছে। গতকাল জোহরের নামাজের পর তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আবদুল মতিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা এসেছেন। এক দিন আগেই এসে পৌঁছেছেন বিদেশি মুসল্লিরা। ইজতেমা ময়দানের নিরাপত্তার জন্য ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।