ইজতেমা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটের সরুগ্রাম হাইস্কুলের মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হরতালের কারণে দুই দিনের মধ্যেই শেষ করা হয়েছে। গত শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হওয়া ইজতেমা গতকাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে ইজতেমার আয়োজকেরা জানান, দেশের বিরাজমান অস্থিরতার কারণে ইজতেমায় এ বছর লোকসমাগম কম হয়েছে।