প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা-ইছাপশর গ্রামে জামিয়াতুল আল ইসলাম আল-মাদানিয়া মাদ্রাসার ময়দানে চার দিনব্যাপী ইজতেমা গতকাল রোববার শেষ হয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বাদ জোহর বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু করেন। গতকাল আখেরি মোনাজাত পরিচালনা করেন তিনি। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ নিজামী বলেন, ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হয়।