ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও রহমত কামনার মধ্য দিয়ে গতকাল শনিবার জামালপুর জেলা পর্যায়ের ইজতেমা শেষ হয়েছে। লাখো মুসল্লির এই প্রার্থনার ধ্বনি ছড়িয়ে পড়ে জামালপুর সদর উপজেলার পৌর শহরের পাথালিয়া গ্রামে ইজতেমা মাঠের চারপাশের কয়েক কিলোমিটারে। গত বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়। এতে অংশ নেয় জেলা সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার তাবলিগ জামাতের লক্ষাধিক মুসল্লি। এ ছাড়া জর্ডান, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ড থেকে চারটি বড় জামাতের সদস্যরা এখানে আসেন।