প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে তিন দিনের আঞ্চলিক ইজতেমা গতকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে লাখো মানুষ অংশ নেন। গত বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর তীরে মুক্তিযোদ্ধা আবদুজ জহুর সেতুর পাশে তিন দিনের এই আঞ্চলিক ইজতেমা শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষজন ইজতেমা ময়দানে যোগ দেন। দুপুর ১২টায় ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জুবায়ের আহমদ মোনাজাত শুরু করেন। প্রায় ত্রিশ মিনিট মোনাজাত পরিচালনা করেন তিনি। মোনাজাতের পর ইজতেমা ময়দানে জোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সুনামগঞ্জ অফিস