ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে তাবলিগ জামাতের আয়োজনে অনুষ্ঠিত জেলা ইজতেমা গতকাল শনিবার শেষ হয়েছে। দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের এই ইজতেমা শেষ হয়। পিরোজপুর শহরের বলেশ্বর নদ-সংলগ্ন খুমুরিয়া গ্রামের লোপা ব্রিকস ফিল্ড মাঠে এই ইজতেমা হয়। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন। দুপুর ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ হোসেন। ২০ মিনিটের মোনাজাতে আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা এবং দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়। গত বৃহস্পতিবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। পিরোজপুর প্রতিনিধি