প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ইজতেমাস্থলে মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। দুই পর্বে অনুষ্ঠেয় ইজতেমার প্রতিটি ধাপে ২৮টি করে ট্রেন চলবে। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক গতকাল মঙ্গলবার রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে সূবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস, ঢাকা-নারায়ণগঞ্জ কমিউটার, ঢাকা-টঙ্গী কমিউটার, ঢাকা-জয়দেবপুর কমিউটার এবং ঢাকা-কুমিল্লা কমিউটার ট্রেন আখেরি মোনাজাতের দিন বন্ধ থাকবে। ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত সব স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে। ইজতেমার প্রথম পর্যায় ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্যায় ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাসস