ইজতেমার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমার ঢাকা বিভাগীয় জোড় (পূর্ব প্রস্তুতিমূলক অনুষ্ঠান) গতকাল শনিবার সকালে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। জানা গেছে, বিশ্ব ইজতেমার আগে প্রস্তুতিমূলক হিসেবে ১৪, ১৫ ও ১৬ নভেম্বর তিন দিন জোড় অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১০টায় মোনাজাতের মধ্য দিয়ে জোড় শেষ হয়। কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করেন।  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।