ইজতেমার স্বার্থে অবরোধ তুলতে আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে অবরোধ এবং হরতাল তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, লাগাতার অবরোধ এবং কয়েকটি জেলায় হরতালের ফলে মুসল্লিরা আতঙ্কে ভুগছেন। প্রয়োজনীয় যানবাহনের অভাবে তাঁরা ইজতেমাস্থলে যেতে পারছেন না। বেনাপোলসহ অন্যান্য স্থলবন্দরেও অনেক মুসল্লি আটকা পড়েছেন। তাই মুসল্লিদের কথা বিবেচনা করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অবরোধ ও হরতাল প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল।