ইজতেমায় যাওয়ার পথে বাসচাপায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। গতকাল রোববার সকালে রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ার রুস্তমপুরে বাস একটি রিকশাকে চাপা দিলে এ প্রাণহানি ঘটে।
নিহত তিনজন হলেন মো. গিয়াসউদ্দিন (৪০), তাঁর ছেলে মো. ইয়াসিন (১৪) এবং রিপন (১৫)।
নিহত গিয়াসউদ্দিনের আত্মীয় নূরে আলম জানান, তুরাগ থানাধীন ধউড় এলাকায় গিয়াসউদ্দিনের বাড়ি। সেখান থেকে গতকাল সকালে ওই তিনজন একটি রিকশায় করে টঙ্গীর ইজতেমা মাঠের দিকে যচ্ছিলেন। পথে ধউড়-টঙ্গী সড়কের রুস্তমপুরে তানজিল পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। লোকজন তাঁদের উদ্ধার করে বেড়িবাঁধ সড়ক দিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।