প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী এবং তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১০ জুন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, মুফতি ইজহার ও তাঁর ছেলের বিরুদ্ধে অ্যাসিড মামলায় দাখিল করা অভিযোগপত্রসহ মামলার নথি বিচারের জন্য মহানগর হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে আসে। অভিযোগ গঠনের শুনানির জন্য আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
গত বছরের ৭ অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন।