সিলেটের জলা-বন খ্যাত রাতারগুলে জলাভূমির ইজারা প্রথা বাতিলের দাবিতে জেলা প্রশাসন ও বিভাগীয় বন কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল মঙ্গলবার দুপুরে বাপার নেতারা দুটি সঞ্চারকলিপিতে ওই দাবি জানান।সিলেট সদর হয়ে রাতারগুল প্রবেশের নদীপথ খৈয়ারখালে গত শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমউদ্দিনের নেতৃত্বে একদল জলমহাল ব্যবসায়ী বাঁশের বাঁধ দেন। এ বাঁধের কারণে পর্যটকেরা বিড়ম্বনার মধ্যে পড়েন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা নদীতে বাঁশের বাঁধ ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করার দাবিতে গত রোববার রাতারগুলের মোটরঘাট এলাকায় ‘গ্রামীণ সমাবেশ’ করেন। পরদিন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে নদীতে বাঁশের বাঁধ উচ্ছেদের নির্দেশনা দেওয়া হয়। রাতারগুলের পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে কোনো জলাভূমি ইজারা না দেওয়ার দাবিতে গতকাল বাপার পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল ও বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়ার কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।