ইজারা বাতিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে খাল ইজারা নেওয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে মর্মে অভিযোগে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ১৫ দিনের মধ্যে ইজারা বাতিলের দাবিতে হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। একই দাবিতে কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করে তিনটি ব্যবসায়ী সংগঠন। হাটখোলা বাজার রোড ও ফড়িয়াপট্টির ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।