ইজি বাইক আমদানি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা (ইজি বাইক) আমদানি বন্ধ এবং নতুন করে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার কুমিল্লা জেলা অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। বেলা ১১টায় শহরের স্টেডিয়ামসংলগ্ন সড়কে মানববন্ধন করার আগে স্থানীয় একটি হোটেলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুমিল্লা জেলা অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা আমদানি নিষিদ্ধ হলে বেকার যুবকের সংখ্যা বাড়বে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অজুহাত তুলে বিনিয়োগকারীদের কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।