ইজিবাইক খাদে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় ইজিবাইক রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এঁরা হলেন কলাবাড়িয়া গ্রামের শরীফ আব্দুল কাইয়ূমের স্ত্রী শাহিদা বেগম (৪২) ও আব্দুল কাইয়ূমের ভাতিজি আনিকা (৬)। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল প্রথম আলোকে জানান, ইউনিয়নের মূলখানায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে ব্যাটারিচালিত অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালে এই দুজন মারা যান।