ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে একজন ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত ভ্যানচালক হলেন ধুনটের কালাইরপাড়া ইউনিয়নের সরুগ্রামের মো. সজল (২২)। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম।
বাবা সাইফুল ইসলাম জানান, তাঁর ছেলে ইজিবাইক চার্জে দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। বাবা অভিযোগ করেন, পথে সরুগ্রামের একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রতিবেশী নাহিদ প্রামাণিকের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত সজলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাইফুল বলেন, কয়েক দিন আগে সিনেমা দেখাকে কেন্দ্র করে নাহিদের সঙ্গে তাঁর ছেলের বাগ বিতণ্ডা হয়। এর জের ধরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মিজানুর রহমান কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।