ইজিবাইক-চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মস্তাপুর মহাসড়কসংলগ্ন ধানখেত থেকে শরীফ মিয়া (১৮) নামের এক ইজিবাইক-চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় শিকল লাগানো ছিল। গতকাল শনিবার বেলা ১১টায় পুলিশ ওই লাশ উদ্ধার করে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার কানুপুর গ্রামের আবদুল হকের ছেলে শরীফ মিয়া গত শুক্রবার প্রথমবারের মতো ইজিবাইক চালাতে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল শনিবার বেলা ১১টায় মস্তাপুর গ্রামের কৃষকেরা ধানখেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।ধারণা করা হচ্ছে, ইজিবাইক নেওয়ার জন্যই শরীফ মিয়াকে খুন করা হয়। শরীফের বাবা আবদুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।