ইজিবাইক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলাচল নিষিদ্ধ করার পরদিন গতকাল বৃহস্পতিবার আম্বরখানা থেকে চালকবিহীন অবস্থায় একটি ইজিবাইক জব্দ করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ সেটি আম্বরখানা ফাঁড়িতে পাঠায়।
চলাচল–নিষিদ্ধ এলাকায় ইজিবাইক পাওয়া মাত্র এভাবে জব্দ করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ। যানজটমুক্ত রাখতে গত বুধবার মহানগর পুলিশ ও সিটি করপোরেশন যৌথ সভা করে নগরে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করে।