ইজিবাইক শ্রমিকদের হামলা, বাসশ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইকের শ্রমিকদের হাতে বাসচালককে মারপিটের ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সৈয়দপুর-নীলফামারী সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে পরিবহনের শ্রমিকেরা ওই সড়কে ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে ইজিবাইকের চালকেরা ঢেলাপীর এলাকায় নীলফামারীগামী একটি মিনিবাসে হামলা করেন। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তার ও সৈয়দপুর-নীলফামারী সড়কে সব ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে পরিবহনের শ্রমিকেরা ঢেলাপীর বাজারে অবরোধ সৃষ্টি করেন। বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর সার্কেলের এএসপি ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।