ইজিবাইকচাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইজিবাইকচাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার হাতিভাঙা ইউনিয়নের সবুজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আতিকা আক্তার (১০) নামের নিহত ওই শিক্ষার্থী সবুজপুর গ্রামের আবদুল হাকিমের মেয়ে। সে সবুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য আতিকা দেওয়ানগঞ্জ-তারাটিয়া সড়ক পার হচ্ছিল। এ সময় দেওয়ানগঞ্জগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইজিবাইকের চালককে আটক করা যায়নি।