ইজিবাইকটি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার জালালপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে চালক মোহন মোল্লাকে হত্যার পর ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করেছে দোহার থানার পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ইকরাশী গ্রামের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় যানটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হক জানান, ইজিবাইকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।