ইজিবাইকে আগুনে আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকে আগুন লেগে মিজানুর রহমান (৫৫) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদরের সোনাকুড় এলাকায়। স্থানীয় লোকজন বলেন, মিজানুর শহর থেকে বোতলজাত পেট্রল কিনে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় বক্ষব্যাধি হাসপাতালের সামনে ইজিবাইক দাঁড় করিয়ে চালককে চা আনতে বলেন। চালক চা এনে দেখেন যে ইজি বাইকে আগুন লেগেছে। এ সময় আশপাশের লোকজন আগুন নিভিয়ে দগ্ধ মিজানুরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।