ইজিবাইকে ওড়না পেঁচিয়ে পিইসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইজিবাইকে করে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থীর নাম ইশামনি (১১)। সে গামারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে কাশিনাথপুর গ্রামের আল মামুনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইশামনি কাশিনাথপুর বাজার থেকে ইজিবাইকে করে কলসিন্দুর কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। হঠাৎ তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ইশা ইজিবাইক থেকে পাকা সড়কে পড়ে যায়।