ইজিবাইকে পাওয়া গেল এসএসসির উত্তরপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার পাঁচটি উত্তরপত্র কুড়িয়ে পেয়েছেন খুলনা মহানগরের সোনাডাঙ্গা এলাকার এক ইজিবাইকের চালক। একজন যাত্রী ভুল করে সেগুলো তাঁর গাড়িতে রেখে যান। উত্তরপত্রগুলো গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান বিষয়ের বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।খুলনার সোনাডাঙ্গা এলাকার উত্তরা মোটর্সের কর্মকর্তা মো. হাসান আহমেদ প্রথম আলোকে জানান, উত্তরপত্রগুলো ছিল এ ফোর সাইজের একটি খামের ভেতর। ইজিবাইকের অপরিচিত একজন চালক গত শনিবার সেগুলো গাড়ির মধ্যে পেয়ে তাঁকে দিয়ে গেছেন। ওই চালক তাঁকে জানিয়েছেন, এক যাত্রী খামটি নিয়ে নগরের গ্যালাক্সো বা পিটিআই মোড় থেকে তাঁর গাড়িতে উঠে সোনাডাঙ্গা এলাকায় নেমে যান।হাসান আহমেদ জানান, উত্তরপত্রগুলো পাওয়ার পর শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে মানবিক কারণে খুলনার জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। কিন্তু তিনি এ ব্যাপারে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান।