ইজিবাইকের চাকায় মাফলার পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের চারিয়ানি নামক স্থানে ইজিবাইকের চাকায় গলায় মাফলার পেঁচিয়ে ছন্দু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি লঙ্গারপাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছন্দু মিয়া বাড়ি থেকে একটি ইজিবাইকে করে চিকিৎসার জন্য নান্দাইলের দিকে আসছিলেন। নান্দাইল শহরের প্রবেশমুখে চারিয়ানি এলাকায় তাঁর গলার মাফলার ইজিবাইকের চাকায় পেঁচিয়ে ফাঁস লাগে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ নামক স্থানে বেলা পৌনে দুইটার দিকে তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।