ইজিবাইকের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইজিবাইকের চাপায় লামিয়া আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের দেউলি গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, ঈদের পোশাক কিনতে গতকাল মায়ের সঙ্গে উপজেলা সদরে আসে লামিয়া। দুপুর ১২টায় সদর সড়কে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা (ইজিবাইক) লামিয়াকে চাপা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।