ইজিবাইকের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার বহরপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে ইজিবাইকের চাপায় গত বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম রুস্তম আলী শেখ (৬২)। বাড়ি বালিয়াকান্দির বহরপুরে। তাঁর পরিবার ও বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, রুস্তম প্রতিদিনের মতো বাড়ির পাশের বহরপুর উত্তরপাড়া জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।রাস্তা পার হওয়ার সময় বালিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যান।