ইজিবাইকের চাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর এলাকায় গত সোমবার ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এটি নিয়ে গত চার মাসে জেলায় ইজিবাইক দুর্ঘটনায় সাত স্কুলছাত্রের প্রাণহানি ঘটল।

সোমবার নিহত ছাত্রের নাম ইমরান সরদার (১৪)। সে সখিপুর গ্রামের মান্নান সরদারের ছেলে। সে সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের কাছের সড়কে ইজিবাইকের ধাক্কায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের ছয়টি উপজেলায় ৩০ হাজার ব্যাটারিচালিত ইজিবাইক রয়েছে। এসব ইজিবাইক চালকের বেশির ভাগেরই প্রশিক্ষণ ও গাড়ি চালনার অনুমতি (ড্রাইভিং লাইসেন্স) নেই। সড়কে বেপরোয়াগতিতে ইজিবাইক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীরা প্রাণ হারাচ্ছেন, পঙ্গু হচ্ছেন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ইজিবাইকের চাপায় শরীয়তপুরে সাতজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাত-পা ভেঙেছে প্রায় শতাধিক মানুষের।

জেলা ইজিবাইক-অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান মাঝি বলেন, ‘জেলায় যেসব ইজিবাইক চলাচল করে তার চালকদের অধিকাংশের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। বাকিদেরও লাইসেন্স করতে তাগিদ দেওয়া হয়েছে। সড়কে চলাচল করলে দুর্ঘটনা ঘটতেই পারে।