ইজিবাইকের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে গত শনিবার রাতে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মরম আলী (৭০)। তিনি ওই এলাকার মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে মরম আলী পৌরসভার সামনের সড়কের পাশের দোকানে চা খেয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।