ইজিবাইকের ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরে গতকাল শুক্রবার ইজিবাইকের ধাক্কায় জালাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের মুন্সিপাড়া খেঁজুরবাগ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দোকান কর্মচারী জালাল উদ্দিন গতকাল বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে দোকানের চাবি নিতে আসেন। এ সময় সৈয়দপুর বাস টার্মিনাল থেকে শহরের দিকে আসা ইজিবাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা ইজিবাইকসহ চালক বিষাদুর ইসলামকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করেন। বিষাদুরের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ায়।