ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রিতু আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কররী দাসপাড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রিতু আক্তার সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের নিপুণ ফকিরের মেয়ে। সে খুলনা মহানগরের আহসানউল্লাহ কলেজের মানবিক বিভাগে দ্বাদশ শ্রেণিতে পড়ত।
রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামীম আচনু প্রথম আলোকে বলেন, রিতু কলেজ থেকে ইজিবাইকে চড়ে গ্রামের বাড়ি ফিরছিল। দুপুরে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার ভায়া পোলেরহাট সড়কের কররী দাসপাড়া এলাকায় ইজিবাইকের মোটরের সঙ্গে রিতুর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে ইজিবাইকের অন্য যাত্রীরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।