ইজিবাইকের মোটরে চাদর পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল শুক্রবার রাতে চলন্ত ইজিবাইকের মোটরে শীতের চাদর পেঁচিয়ে অজ্ঞাত এক নারী (৪৫) মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আটজন যাত্রী নিয়ে হাজারীবাগ থেকে কামরাঙ্গীরচরের যাওলাহাটি যাচ্ছিল ইজিবাইকটি। বাইকের ডান পাশে চাকার ঠিক ওপরের আসনে এক নারী বসেছিলেন। ইজিবাইকের মোটরে তাঁর গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।