ইজিবাইক-চালকের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে ইজিবাইক চালক বাবর আলী ফকিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় লোকজনসহ ইজিবাইক চালকেরা। গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকার পশ্চিম পাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে নিহত বাবর আলী ফকির (২২) গত সোমবার সন্ধ্যা থেকে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। গত বুধবার সকাল ১০টার দিকে শহরের রশিদপুর এলাকার ঝিনাই নদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
দুপুর ১২টার দিকে ইজিবাইক চালকেরা ও এলাকার লোকজন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।