ইজোনেন্সের আসর ১১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ইজোনেন্স ২০১৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। প্রযুক্তিবিষয়ক বহুমাত্রিক এই ইভেন্ট গত বছর প্রথমবারের মতো সারা দেশে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধনের শেষ তারিখ ইতিমধ্যে পিছিয়ে ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এবারের প্রতিযোগিতার মূল আকর্ষণ রোবটিক্স চ্যালেঞ্জ ‘রোবোম্যানিয়া ২.০’। প্রথম পুরস্কার থাকছে এক লাখ টাকা। যাঁরা রোবট প্রতিযোগিতা ছাড়া অন্য কিছুতে অংশ নিতে চান, তাঁদের জন্য থাকছে সেভ এনার্জি, সেভ ওয়ার্ল্ড ব্যানারে হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক প্রোজেক্ট প্রদর্শনের সুযোগ। এ ছাড়া ভিন্ন ধরনের অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে ব্রেইন টিজার কুইজ, ইনভেস্টরস পিচ চ্যালেঞ্জ, সিগন্যাল প্রসেসিং চ্যালেঞ্জ, পোস্টার প্রদর্শন ও রুবিক্স কিউব সমাধানের মতো আকর্ষণীয় অনেক ইভেন্ট।
আইইউটির নিজস্ব প্রতিযোগী ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অংশগ্রহণ বেশি হবে বলে মনে করছেন আয়োজকেরা। রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্যের জন্য রয়েছে বিশেষ একটি ওয়েবসাইট: eee.iutoic-dhaka.edu/esonance। ফেসবুক পেজেও www.facebook.com/esonance <http://www.facebook.com/esonance> নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। www.youtube.com/watch?v=HLHzpn5fcBE| <http://www.youtube.com/watch?v=HLHzpn5fcBE|> এই লিংকে ইভেন্টের জন্য তৈরি একটি প্রোমো দেখা যাবে।
ইজোনেন্স ২০১৫ আয়োজনে টাইটেল স্পন্সর ‘বিবিএস কেব্লস’। ব্রডকাস্ট পার্টনার সময় টিভি, রেডিও পার্টনার রেডিও ফুর্তি এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ডেইলি স্টার-এর শাউট। পুরো আয়োজনের সহযোগী থাকছে কিশোর ম্যাগাজিন কিশোর আলো।