ইঞ্জিন উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। ট্রেনটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। রেলওয়ে পুলিশ বলেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে রাত ৮টা ৪০ মিনিটে ছাড়ে। ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে উল্টে গেলে সেখানে বসে থাকা এক যাত্রী নিহত হন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, লাইনের কোনো জটিলতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।