ইঞ্জিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চাপুলিয়া এলাকায় গতকাল শনিবার দুপুরে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে উদ্ধারকারী একটি ট্রেন এসে বিকল ইঞ্জিনটি উদ্ধার করে জয়দেবপুর জংশনে নিয়ে যায়। সোয়া দুইটার দিকে আটকেপড়া ট্রেনগুলো চলাচল শুরু করে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী ডেমু ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে এবং ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস শ্রীপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে।